হোম > খেলা

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ভারতে চলমান জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপে স্থান নির্ধারণী শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারাল বাংলাদেশ। বাংলাদেশের এই স্মরণীয় জয়ের নায়ক আমিরুল ইসলাম। এ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন এই ডিফেন্ডার। আগামী ৮ ডিসেম্বর ১৭তম স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে হারায় বাংলাদেশ। এ ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন আমিরুল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও দুটি হ্যাটট্রিক উপহার দেন এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট।

ভারতের মাদুরাইতে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার শুরুটা ছিল দারুণ। ১০ ও ২০ মিনিটে জোড়া গোলে এগিয়ে যায় কোরিয়া। দুটিই করেন লি মিনহিয়োক। প্রথমটি আক্রমণ, পরেরটি পেনাল্টি কর্নার থেকে। এরপরই দৃশ্যপট পাল্টে যায়। টানা তিন গোল করে বাংলাদেশ এগিয়ে যায়। হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। ২১, ২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আসে তার গোলগুলো। ৫২ মিনিটে বাংলাদেশ স্কোর ৪-২ করে।

ওবায়দুল জয় আক্রমণ থেকে দলের হয়ে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে কোরিয়া ব্যবধান কমিয়ে আনে। লি মিনহিয়োক পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। স্কোর দাঁড়ায় ৪-৩-এ। ৬০ মিনিটে রকিবুল হাসান দলের হয়ে ষষ্ঠ গোল পান। এতে ৫-৩ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

কেইনকে হাতছানি দিচ্ছে ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’

আইসিসির মার্চ সেরার দৌড়ে বুমরাহ-স্যামসন-এস্তেহেইজেন

বাংলাদেশেও এলো স্পিন বোলিং মেশিন

এক শর্তেই বিশ্বকাপ খেলবে ইরান

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

স্কোরবোর্ড বলছে এই বিসিবির ‘গেম ইজ ওভার’!

স্বাস্থ্য, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের নতুন প্রত্যয়