হোম > খেলা

জানা গেল সিপিএল শুরুর দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর শুরু হবে আগামী ১৪ আগস্ট। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিওআই) বিষয়টি নিশ্চিত করেছে।

বরাবরের মতো সিপিএলের আসন্ন আসরেও অংশ নেবে ছয়টি দল। দলগুলো হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, সেন্ট লুসিয়া কিংস, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, অ্যান্টিগা ও বার্বুদা ফ্যালকনস, ট্রিনবাগো নাইট রাইডার্স ও বার্বাডোস রয়্যালস। ২১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জামাইকা তালাওয়াসকে ছাড়াই মাঠে গড়াবে সিপিএল। আগের আসরেও চার-ছক্কার টুর্নামেন্টটিতে দেখা যায়নি তিনবারের চ্যাম্পিয়নদের।

সিপিএল প্রসঙ্গে সিডব্লিওআইয়ের প্রধান পরিচালনা কর্মকর্তা ও অস্থায়ী সিইও লিনফোর্ড ইনভারারি বলেন, ‘সিপিএলের সময়সীমা ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্রিকেট বোর্ড আমাদের ক্যালেন্ডার তৈরিতে ভূমিকা রেখেছে। আমাদের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিপিএল।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি