হোম > খেলা

বিপিএলে সম্ভাবনার আলো

স্পোর্টস রিপোর্টার

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হলে বিদেশি ক্রিকেটারের ঘাটতি কেটে যাওয়ার আশা করা হচ্ছে।

আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় হওয়ার কথা ছিল এলপিএলের নতুন আসর। তবে এসএলসি জানিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আগেভাগেই সেরে নেওয়ার বৃহত্তর প্রয়োজনীয়তা থেকেই সতর্ক বিবেচনার পর এলপিএল পিছিয়ে দেওয়া হয়েছে।

বিপিএল চলাকালে বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টি টুর্নামেন্ট হবে। ফলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া কঠিন হবে। এমন সময়ে এলপিএল পিছিয়ে যাওয়ার খবর বিপিএলের জন্য খানিকটা স্বস্তিই বটে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের জন্য ভেন্যুগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রস্তুত করে তোলার বাধ্যবাধকতা আছে। তাই আইসিসির নির্দেশনা অনুযায়ী কাজ করছে লঙ্কান বোর্ড।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান