হোম > খেলা

ইংল্যান্ড-ভারত সিরিজে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় সৈকত

স্পোর্টস ডেস্ক

আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়েছে শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের। গত এক বছরে বৈশ্বিক টুর্নামেন্টসহ বড় বড় সিরিজ পরিচালনা করেছেন এই বাংলাদেশি আম্পায়ার। ইংল্যান্ডের মাটিতে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজেও আছেন তিনি।

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার হেডিংলি টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। এবার অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে। এজবাস্টনে দুই জায়ান্টের মধ্যকার সিরিজের পরের টেস্ট শুরু হবে বুধবার (২ জুলাই)। ১০ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সাদা পোশাকের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। আসন্ন ম্যাচদুটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আম্পায়ার হিসেবে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অভিষেক হয় সৈকতের। এরপর চ্যাম্পিয়নস ট্রফি, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন ৪৮ বছর বয়সী সৈকত।

এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর এক বছরের মধ্যেই বিভিন্ন সিদ্ধান্তের কারণে আলোচনায় এসেছেন সৈকত। বিশেষ করে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামলিয়ে আলাদাভাবে প্রশংসা কুড়িয়েছেন এই আম্পায়ার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা