হোম > খেলা

আরো পাঁচ মাস পেছাল এসএ গেমস

স্পোর্টস ডেস্ক

২০১৯ সালের ডিসেম্বরে নেপালের কাঠমান্ডুতে পর্দা নেমেছিল দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরের। নিয়ম অনুযায়ী চার বছর পর ২০২৩ সালে পরের আসর বসার কথা থাকলেও সে অপেক্ষা এখন দীর্ঘ হতে হতে পৌঁছাল আট বছরে। একের পর এক সূচি বদলের ধারাবাহিকতায় আগামী এপ্রিলে মাঠে গড়ানোর কথা থাকলেও আরো পাঁচ মাস পিছিয়ে ১৪তম এসএ গেমসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের সেপ্টেম্বরে।

নতুন সূচি অনুযায়ী আসরটি বসবে ১৮-২৭ সেপ্টেম্বরে। ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর ২৭ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান হবে লাহোরে। সময়সূচি এবং উদ্বোধনী ও সমাপনীর ভেন্যু ছাড়া আপাতত বাড়তি তেমন কোনো বার্তা দেয়নি আয়োজক পাকিস্তান। ডিসিপ্লিনভিত্তিক খেলোয়াড় ও কোচদের নিবন্ধন কার্যক্রম কয়েক মাস পর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে সূচি পরিবর্তনের এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী ষষ্ঠ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের সময়সূচি পরিবর্তনের কারণেই এসএ গেমস পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়াবিদরা যেন দুটি বড় প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার সুযোগ পান, সেটি নিশ্চিত করতেই এই নতুন সূচি সমন্বয় করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরটি নিয়ে অনিশ্চয়তা অবশ্য নতুন নয়। ২০২৩ সালে আয়োজন সম্ভব না হওয়ার পর থেকে দফায় দফায় তারিখ বদলেছে। সবশেষ ঘোষণায় ২০২৭ সালের সেপ্টেম্বরকে লক্ষ্য ধরা হলেও বারবার সূচি পেছানোর অতীত অভিজ্ঞতার কারণে নির্ধারিত সময়ে এবারও গেমসটি মাঠে গড়াবে কি নাÑতা নিয়ে ক্রীড়াঙ্গনে সংশয় থেকেই যাচ্ছে।

দশজনের বায়ার্নকে রুখে দিল হামবুর্গ

জয়ের ছন্দে সিটি ও ব্রাদার্স

ভারোত্তোলন ফেডারেশনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস

ব্রাজিলের শেষ দেখছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো

মেসি-রোনালদোকে এক দলে দেখতে চান তেভেজ

সিটির ছন্দহীনতা নিয়ে ভাবছেন না মারেস্কা

টাইমের বর্ষসেরা ছবিতে এনজোর ফাউল

৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’

ফেব্রুয়ারিতে টেস্ট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক