হোম > খেলা

ভারতকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেও পার্থে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল অজিরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল মিচেল মার্শের দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ অক্টোবর সিডনিতে।

অ্যাডিলেডে টস হেরে ব্যাটিংয়ে নেমে হাভিয়ের বার্টলেটের একই ওভারে বিদায় নেন শুভমান গিল (৯) ও বিরাট কোহলি (০)। ১৭ বছরের ক্যারিয়ারে টানা দুই ম্যাচে শূন্য রানে আউটের অভিজ্ঞতা হলো কোহলির। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ার ও রোহিত শর্মা ১১৮ রানের জুটি গড়েন। রোহিত ৯৭ বলে ৭৩ রান করে আউট হন। আইয়ার ৭৭ বলে করেন ৬১ রান। এছাড়া শেষ দিকে ৪১ বলে ৪৪ রান করেন অক্ষর প্যাটেল।

রান তাড়ায় নেমে ৫৪ রানের মধ্যে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড আউট হলেও তৃতীয় উইকেটে ম্যাথু শর্ট ও ম্যাট রেন শ ৫৫ রানের জুটিতে দলকে জয়ের পথে রাখেন। শর্ট ৭৮ বলে ৭৪ করেন। বাকি কাজটা সারেন কনোলি। ২২ বল হাতে রেখে জয় তুলে তিনি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬১ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৫০ ওভারে ২৬৪/৯ (রোহিত ৭৩, আইয়ার ৬১, অক্ষর ৪৪; জাম্পা ৪/৬০, বার্টলেট ৩/৩৯, স্টার্ক ২/৬২)। অস্ট্রেলিয়া : ৪৬.২ ওভারে ২৬৫/৮ (শর্ট ৭৪, কনোলি ৬১*, ওয়েন ৩৬; সুন্দর ২/৩৭, অর্শদীপ ২/৪১)।

ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : অ্যাডাম জাম্পা।

সিরিজ : ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান