হোম > খেলা

পপিরিনকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে সিনার

স্পোর্টস ডেস্ক

অসুস্থ হওয়ায় কার্লোস আলকারাজের সঙ্গে লড়াই না করেই সিনসিনাটি ওপেনের ফাইনাল ছেড়ে দেন ইয়ানিক সিনার। সেই সে ঝালটা ইউএস ওপেনে বেশ ভালোভাবেই মেটাচ্ছেন এই শীর্ষ বাছাই। টানা দুই জয়ে মৌসুমের শেষ গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন সিনার।

প্রথম রাউন্ডে ভিত কপ্রিভাতে সরাসরি সেটে হারান এই টেনিস তারকা। দাপুট দেখিয়ে দ্বিতীয় রাউন্ডেও জিতলেন সরাসরি সেটে। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সিনার।

৩ সেটের পরিসংখ্যানই বলছে- পপিরিনকে কোনো পাত্তাই দেননি সিনার। পপিরিন যা একটু লড়াই করেছেন প্রথম সেটেই। বাকি দুই সেটে সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি তিনি।

তৃতীয় রাউন্ডে উঠার পর সিনার বলেন, ‘ম্যাচ জিততে পেরে আমি অনেক খুশি হয়েছি। ম্যাচগুলো আমি যতটা সম্ভব ভালোভাবে শেষ করতে পেরেছি। আগের চেয়ে সার্ভের দিকে আরো বেশি মনোযোগী হয়েছি। সামনের ম্যাচগুলোর দিকে আরো মনোযোগী হতে চাই।’

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ