হোম > খেলা

ঋতু-মনিকাদের নিয়ে গর্ব হচ্ছে বাটলারের

স্পোর্টস রিপোর্টার

প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের জেরে কিছুদিন আগেও টালমাটাল ছিল বাংলাদেশ নারী ফুটবল। শঙ্কা জেগেছিল মেয়েদের ফুটবলের ভবিষ্যত নিয়ে। সে দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ নারী ফুটবল দল এখন যেন চাঁদের হাট। দলটির সবশেষ সাফল্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। এমন সাফল্যের পর ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার, আফইদা খন্দকারদের নিয়ে গর্ব করছেন বাটলার।

এশিয়ান কাপ বাছাইপর্বের ৩ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাইপর্ব শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে বাটলারের শিষ্যদের জয় ২-১ ব্যবধানে। সবশেষ ম্যাচে শনিবার (৫ জুলাই) তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলটির এমন ধারাবাহিক জয়ে পেশাদারিত্বের ছাপ খুঁজে পেয়েছেন বাটলার।

তিনি বলেন, ‘তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই আমরা ৭ গোল করেছি। তাই এই অর্ধেই ম্যাচ শেষ হয়ে গেছে। তাই কয়েকজনকে বদলি হিসেবে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম আমরা পেশাদার মনোভোব নিয়ে ফুটবল খেলবে। মেয়েরা সেটা করায় আমার ভালো লাগছে, আমি খুশি। সেটা শুধু তুর্কমেনিস্তানের বিপক্ষেই নয়, বাছাইপর্বের সবগুলো ম্যাচেই তারা অসাধারণ ছিল।’

বাংলাদেশ দলের প্রধান কোচ আরও বলেন, ‘৭-৮ দিনের মধ্যে এতোগুলো ম্যাচ খেললে ক্লান্ত হওয়া ব্যাপার থাকে। এদিক থেকে আমার মনে হয়েছে মেয়েরা আসলেই পেশাদার পারফরম্যান্স করেছে। এটা দারুণ ব্যাপার। এই দলটাকে নিয়ে আমি সত্যিই অনেক গর্বিত। ম্যাচে তারা আমার পরিকল্পনা মোতাবেক পারফর্ম করেছে। তাদের খেলায় পেশাদারিত্ব ছিল।’

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!