হোম > খেলা

দুর্দান্ত বোলিংয়ে ওয়াশিংটনের জয়ের নায়ক ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লো স্কোরিং ম্যাচ দেখল সবাই। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, সৌরভ নেত্রভালকর ও জ্যাক এডওয়ার্ডসের বোলিং তোপে পড়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল অর্কাস। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় ওয়াশিংটন ফ্রিডম।

সিয়াটলের ইনিংসের অর্ধেকের বেশি আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ৩৯ বলে ৪৮ রান করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। চারটি বাউন্ডারি মারেন ক্লাসেন। এ ছাড়া সিয়াটলের ইনিংসে আর কোনো চার কিংবা ছয়ের মার ছিল না। ক্লাসেন ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আর কোনো ব্যাটার দশকের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এ ছাড়া হারমিত সিং ৭ এবং শিমরন হেটমায়ার ও অ্যারন জোন্স করেন সমান ৫ রান। ওয়াশিংটনের হয়ে ম্যাক্সওয়েল, সৌরভ ও জ্যাক তিনটি করে উইকেট নেন। সবচেয়ে কম ১২ রান খরচ করেন ম্যাক্সওয়েল। ১ রান বেশি দেন সৌরভ। অন্যদিকে জ্যাকের খরচ ১৯ রান।

জবাবে ৬৪ বল হাতেই রেখেই জয় নিশ্চিত করে ওয়াশিংটন। ৩৬ রানে অপরাজিত থাকেন মুক্তার আহমেদ। ২১ বলে ২ চারের পাশাপাশি ৩ ছয় মারেন তিনি। ৩২ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। সিয়াটলের হয়ে রাজা ও জশদীপ সিং একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

সিয়াটল অর্কাস : ৮২/১০ (১৭.৪ ওভার); ক্লাসেন ৪৮, রাজা ৮, হারমিত ৭; ম্যাক্সওয়েল ৩/১২, সৌরভ ৩/১৩

ওয়াশিংটন ফ্রিডম : ৮৬/২ (৯.২ ওভার); মুক্তার ৩৬*, রবীন্দ্র ৩২; জশদীপ ১/১১

ফল : ওয়াশিংটন ফ্রিডম ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা : গ্লেন ম্যাক্সওয়েল

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?