হোম > খেলা

সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি

স্পোর্টস রিপোর্টার

ওয়ার্ল্ড বেসবল সফটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিকার্ডো ফ্রাকারী'র সাথে সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা অনুপম হোসেন।

সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের (ডাব্লিউবিএসসি) সাধারণ কাউন্সিলের দ্বিতীয় মিটিংয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিটিংয়ে সাধারণ কাউন্সিল ২০২৬ থেকে ২০২৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে।

সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সৈয়দ ফকর আলী শাহ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের ডা. অনুপম হোসেন এবং সাধারণ সম্পাদক নেপালের দিপক নুপেন।

ডা. অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশনেরও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সেই সাথে স্বনামধন্য একজন পাবলিক হেলথ ও স্পোর্টস মিডিয়া ব্যক্তিত্ব।

বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশন সভাপতি মো. আফজালুর রহমান সাউথ এশিয়ান ফেডারেশনের মেম্বার এট লার্জ এবং সহ সভাপতি রফিক মিয়া চৌধুরী সাউথ এশিয়ান বডির নির্বাহী পরিচালক নির্বাচিত হন।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান