হোম > খেলা

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার

আজ বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে দুদলের ম্যাচটি। এবার ভারত শক্ত প্রতিপক্ষ। লিগ পর্বের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে হতাশ হলেও আজ ভারতের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে চায় বাংলাদেশের মেয়েরা।

ভারতের বিপক্ষে গত ম্যাচের ভুল-ত্রুটি শুধরেই মাঠে নামছে স্বাগতিকরা। ফাইনালের জন্যও প্রস্তুত তারা। গতকাল অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো এবং বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তিনি জানান, ভারতকে ফাস্ট ব্রেকের সুযোগ কম দিতে পারলেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

এদিকে গতকাল টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতেছে নেপাল। মালদ্বীপকে ২৭-১৫ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে তারা। ম্যাচে ছয় গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন উমা রায়। প্রতিযোগিতার লিগ পর্বেও মালদ্বীপকে হারিয়েছিল নেপাল। সেবার তাদের জয়ের ব্যবধান ছিল ২৪-১৮ গোল। তবে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত চার জাতি টুর্নামেন্টে তিনে থেকে নেশনস ট্রফি শেষ করল নেপাল।

ফের চমক দেখাল কোমো, বিধ্বস্ত ইউনাইটেড

বার্নার্ডো সিলভার অভিষেক গোলে জয়ের ছন্দে রিয়াল

রাইসের শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে রুখল আর্সেনাল

ছোট পর্দায় ইংল্যান্ড-শ্রীলঙ্কার ওয়ানডের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি

ব্যাটিং ব্যর্থতায় বড় হার, বাংলাদেশের বিদায়

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ছয় ইংলিশ ক্লাবের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি রিয়ালের

ফোডেনের হ্যাটট্রিকে এথেন্সকে উড়িয়ে দিল ম্যানসিটি

রোনালদোর পেনাল্টি মিসেও জিতল আল নাসর

বাংলাদেশ গুটিয়ে গেল ১৬০ রানে