হোম > খেলা

অবৈধ দখল উচ্ছেদে কাল মাঠে নামছে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

জাতীয় স্টেডিয়াম চত্বর

স্পোর্টস রিপোর্টার

স্টেডিয়াম এলাকার অনিয়ম, অবৈধ দখল, মাদক ও ছিনতাই রোধে আগামীকাল শুক্রবার থেকেই মাঠে নামছে মোবাইল কোর্ট। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বর্তমান জরাজীর্ণ ও নিরাপত্তাহীন পরিবেশ দেখে চরম হতাশা প্রকাশ করে এই অভিযানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো স্টেডিয়ামপাড়াকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। ভেতরের সার্বিক পরিবেশ ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, ঐতিহ্যবাহী এই ক্রীড়া অবকাঠামোগুলো তাদের কাঙ্ক্ষিত পরিবেশ হারিয়ে ফেলেছে। সন্ধ্যার পরপরই স্টেডিয়াম এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের উপদ্রব বাড়ে বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আগামীকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনার সঙ্গে স্টেডিয়ামের বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন ও নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।

পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও অবকাঠামো সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ ভবনগুলোর উন্নয়ন করা হবে। একই সঙ্গে স্টেডিয়ামের দোকানগুলোর লিজ, ভাড়া ও চুক্তিপত্র পুনর্মূল্যায়নের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সরকারি রাজস্ব বঞ্চিত হয়ে থাকলে তা সংশোধন করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রাপ্য রাজস্ব নিশ্চিত করার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ক্রীড়াবিদদের বকেয়া ভাতা প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস) প্লাস প্লাস, সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্যের পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের আটকে থাকা ভাতার মধ্যে ২৬ জনের সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি দুইজনের জটিলতাও দ্রুত নিষ্পত্তি হবে এবং কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না।

শঙ্কা থাকলেও দলে লিটন, না খেলেই বাদ সৌম্য

ওয়েলসের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শেষটা জয়ে রাঙাল ফর্টিস

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার