হোম > খেলা

বাংলাদেশ ৩, ওয়েস্ট ইন্ডিজ ০!

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

ওয়ানডে সিরিজে হারের শোধ গুনে গুনে নিল বাংলাদেশ। তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতলো ৩-০ এর পরিষ্কার ব্যবধানে। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে অপেক্ষা ছিল একটাই- সিরিজটা ৩-০ হচ্ছে কিনা? ৮০ রানে ম্যাচ জিতে শেষ ম্যাচে সেই ইচ্ছেও পুরো করলো বাংলাদেশ। কোনো সন্দেহ নেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি- টোয়েন্টিতে এমনভাবে উড়িয়ে দেওয়ার এই নজির বাংলাদেশকে এই ফরমেটে অনেক আত্মবিশ্বাস জোগাবে। একটু জানিয়ে দেই, ওয়েস্ট ইন্ডিজ এই ফরমেটের বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন।

সেইন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিজের শেষ টি- টোয়েন্টিতে ম্যাচ জেতার মূল কাজ বাংলাদেশ সেরে ফেলে ব্যাটিংয়ে। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে আরেকবার নেতৃত্ব দেন জাকের আলী। ৪১ বলে তার অপরাজিত ৭২ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের স্কোর দুই শোর কাছাকাছি নিয়ে যায়। ওপেনার পারভেজ ইমনও আক্রমণাত্মক ইনিংস খেলেন। ২১ বলে ৩৯ রান করেন ইমন। জাকের আলীর হার না মানা ৭২ রানে বাউন্ডারি ছিল ৩টি, ছক্কা ছয়টি। এই হিসাবই জানাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বোলিং বেশ ভালোই উপভোগ করেছেন এই তরুণ।

বাংলাদেশের ১৮৯ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই সংকটে পড়ে। কোনো সময়ই মনে হয়নি তারা এই ম্যাচে বিশাল কিছু করতে পারবে? ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের পাঁচ বোলারের সবাই উইকেট পান। তবে শিকার সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যান রিশাদ হোসেন। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট পান।

ব্যাটে দাপট দেখানো জাকের আলী ম্যাচসেরা হন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৮৯/৭ (২০ ওভারে, জাকের আলী ৭২*, পারভেজ ৩৯)। ওয়েস্ট ইন্ডিজ ১০৯/১০ (১৬.৪ ওভারে, শেফার্ড ৩৩, রিশাদ ৩/২১, তাসকিন ২/৩০, মাহেদি ২/১৩, হাসান ১/৯)।

ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী। সিরিজ: বাংলাদেশ ৩, ওয়েস্ট ইন্ডিজ ০।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা