হোম > খেলা

ইনফান্তিনোর ফোন কল ধরছেন না ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে গেছে। এ কারণে চরম প্রশাসনিক ও রাজনৈতিক সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর সৃষ্ট রাজনৈতিক জটিলতা কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছেন ইনফান্তিনো। চাকরি বাঁচাতে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ ডট কম জানিয়েছে, ইনফান্তিনো বারবার ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ট্রাম্প সাড়া দেননি এবং বিষয়টিতে হস্তক্ষেপ না করে দূরত্ব বজায় রাখছেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মার্কিন প্রশাসন নিশ্চিত করে যে এমন কোনো বৈঠকে কথা ছিল না। ট্রাম্পও স্পষ্টভাবে জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তি নিয়ে ফিফা সভাপতির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা প্রতিষ্ঠান গঠন করে বিভিন্ন টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল ফিফা। তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও একাধিক জাতীয় ফুটবল ফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে এই পরিকল্পনা বাতিল করতে রাজি হয়েছেন ইনফান্তিনো। এই বিনিয়োগ চুক্তির মূল অংশীদার ছিল ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান ‘থ্রাইভ ক্যাপিটাল’।

পরিকল্পনাটি মুখ থুবড়ে পড়ার পর ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনসহ একাধিক প্রভাবশালী ফুটবল সংস্থা ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ও বৈশ্বিক ফুটবলে ইনফান্তিনোর নেতৃত্ব এখন এক অনিশ্চিত চ্যালেঞ্জের মুখোমুখি।

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’

যে সম্ভাবনা ও সমীকরণের সামনে বাংলাদেশ

দামের শ্রেষ্ঠত্বে রিয়ালের হ্যাটট্রিক

দক্ষিণ আফ্রিকাতেও লড়াই জমিয়ে তুলবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা