হোম > খেলা

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের শুরু

স্পোর্টস রিপোর্টার

সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও। তারা গুঁড়িয়ে দিয়েছে নেপালকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছে শ্রীলঙ্কাও।


মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ শুরু হয়েছে। প্রথম দিনে কোর্টে গড়িয়েছে তিনটি ম্যাচ। তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ ও তুর্কমেনিস্তানকে তেমন কোনো দুর্ভাবনায় পড়তে হয়নি। প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশকে যা একটু চাপে ফেলতে পেরেছিল মালদ্বীপ। তবে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে জিতে শুভসূচনা করেন হরসিতরা।

অপর ম্যাচে তুর্কমেনিস্তান সরাসরি ৩-০ সেটে নেপালকে হারায়। তবে জমজমাট লড়াই হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। শেষ পর্যন্ত ৩-২ জিতেছে শ্রীলঙ্কা। আগামী শুক্রবার নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিরিজ জিততে মাঠে নামবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শরিফুল

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জয়জয়কার, শান্ত-মিরাজ-হাসানের বড় লাফ

অবশেষে বার্সেলোনার নীল-লাল জার্সিতে রদ্রি

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরু আজ