হোম > খেলা

বাড়ছে বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিটের দাম

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছে ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা যায়, সাধারণ গ্যালারির টিকিটের মূল্য চারশ’ থেকে বাড়িয়ে পাঁচশ’ টাকা করা হয়েছে। এছাড়া ক্লাব হাউজ-২ এর মূল্য দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা ধার্য্য করা হয়েছে। অন্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বাড়বে।

বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘প্রতিবেশি দেশ ভারত। এই দলটির বিপক্ষে টিকিটের চাহিদাও অনেক বেশি। তাই ইচ্ছে করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি কিন্তু।’

এর আগে বাংলাদেশ ও সিঙ্গাপুর এবং বাংলাদেশ ও হংকং ম্যাচের সাধারন গ্যালারির টিকিট মূল্য চারশ’ ও ক্লাব হাউজ-২ এর টিকিট মূল্য ছিল দুই হাজার টাকা।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ