হোম > খেলা

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের হামলা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে আজ (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

জানা গেছে, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ইফতার শেষে কাবাডি ফেডারেশনের সম্পাদক সোহাগ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন থেকে বের হচ্ছিলেন। হঠাৎ কিছুসংখ্যক লোক সোহাগকে উদ্দেশ করে ফ্যাসিস্টের দোসর বলে গালমন্দ শুরু করে। সোহাগ সঙ্গে সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান মহাসচিব জোবায়দুর রহমান রানার গাড়িতে উঠে পড়েন। এ সময় কিছু লোক তার গাড়ির দরজার কাছে গিয়ে তাকে হুমকি দিতে থাকে। স্টেডিয়াম অঙ্গনে তাকে আর না আসার জন্য শাসানো হয়। এরপর সোহাগ দ্রুত গাড়ি নিয়ে চলে যান। গাড়িটি লক্ষ্য করে কেউ কেউ পানির বোতল ও স্যান্ডেল ছুঁড়ে মারে। ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন আজ এ ঘটনার চাক্ষুস বর্ণনা দিয়েছেন।

এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আরামবাগের নেতা আনোয়ার হোসেন আনু, দেলোয়ারের নেতৃত্বে তাননা সিদ্দিকী, বিজন, সুমন, নাফি, ফিরোজ এবং আরো অনেকে এমন ঘটনা ঘটিয়েছেন। গাড়িটি আমার ছিল না। রানা ভাইয়ের গাড়ি (বিওএ মহাসচিব জোবায়দুর রহমান)। রানা ভাই ও মেজর ইমরোজ আমাকে বাঁচাতে গাড়িতে তুলে দেন। আমি ফেডারেশনের সভাপতি (বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দেখি উনারা কী করেন। তা না হলে আমাকেই আইনি পথে হাঁটতে হবে।’

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

চীনের দাপুটে দিনে বাংলাদেশের হতাশা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প