হোম > খেলা

চার ম্যাচ নিষিদ্ধ হৃদয়, থাকবেন না ‘ফাইনালে’

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ করায় এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।

আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। ফলে এখন তার নামের পাশে মোট ৮ ডিমেরিট পয়েন্ট দাঁড়াল। তাতে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। তাকে ছাড়াই শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মোহামেডান।

তার নিষিদ্ধ হওয়ার বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছে সিসিডিএমের একটি সূত্র। জানানো হয়েছে, ইতোমধ্যে চিঠি সিসিডিএমে পৌঁছেছে। আজ রবিবারের মধ্যে মোহামেডান ও তাওহিদ হৃদয়কে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি