হোম > খেলা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক

সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। এখনই অবশ্য দেশে ফিরতে পারছেন না তিনি। সিডনিতেই আরো কিছুদিন চিকিৎসা চলবে তার। বিমান চড়ার অনুমতি পেলেই শুধু ফিরতে পারবেন দেশে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিয়মিতই বিবৃতি দিয়ে শ্রেয়াসের চিকিৎসার খবর জানাচ্ছে। সবশেষ বিবৃতিতে শনিবার সকালে ভারতীয় বোর্ড জানায় ৩০ বছর বয়সী ক্রিকেটারের অগ্রগতির খবর।

এর আগে, গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে এই চোট পান শ্রেয়াস। মাঠে পড়ে যাওয়ার পরই যন্ত্রণার ছাপ ফুটে ওঠে তার চেহারায়। মাঠেই তার চিকিৎসা চলে বেশ কিছুক্ষণ। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে যান তিনি।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ