হোম > খেলা

নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

আসছে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচ খেলেই ২০২৫ সাল শেষ করবে সেলেসাওরা। ম্যাচ দুটি হবে ইউরোপে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচ দুটি খেলবে আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে এ খবর নিশ্চিত করেছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ। ফুটবলের বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ব্রাজিল অনেক আগেই। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এখন প্রীতি ম্যাচ খেলে যাচ্ছে ব্রাজিল। তারই অংশ হিসেবে ম্যাচ দুটি খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় সেনেগালকে মোকাবিলা করবে ব্রাজিল। পরে ১৮ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে হলুদ জার্সিধারীরা।

গত ১০ অক্টোবর সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। কিন্তু ১৪ অক্টোবর টোকিওতে দ্বিতীয় প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হার মানে ভিনিসিয়ুস জুনিয়ররা।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান