হোম > খেলা

পাকিস্তানি ব্যাটারের রেকর্ড ১৭৭*

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের প্রথম যুব ওয়ানডে খেলতে নেমেই রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন পাকিস্তানের সামির মিনহাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েন ১৯ বছর বয়সি এই তরুণ। ১৪৮ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৮ ছক্কা।

সামিরের ১৭৭* রান যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তা-ই। আহমেদ হুসাইনের সঙ্গে সামিরের ২৯৩ রানের জুটি যুব ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটির রেকর্ডটি এখনো আছে ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের।

২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চট্টগ্রামে ফিজির বিপক্ষে দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছিলেন ৩০৩ রান। সামিরের সঙ্গী আহমেদ হুসাইনও ছিলেন সমান উজ্জ্বল। ৮ চার ও ২ ছক্কায় ১১৪ বলে ১৩২ রান করেন তিনি।

বিসিএলের ফাইনাল আজ

টিভিতে দেখবেন নারী এশিয়ান কাপের ম্যাচ

সেরাটা চান বাফুফে সভাপতি

সতর্ক চীনের কোচ মিলিচিচ

ইরান বিশ্বকাপে থাকছে কি না, জানে না ফেডারেশন

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ফিনালিসিমা

ইরান হারলেও জিতে নিয়েছে দর্শকের মন

ভারতকে ‘ফেভারিট’ মানছেন না আমির

ইসরাইলি হামলায় ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত

মেসি জাদুতে ঘুরে দাঁড়ানো জয় মিয়ামির