হোম > খেলা

দুর্নীতির অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন ভারতের চার ক্রিকেটার। এই চারজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতের আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি নামের এই চার ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এসিএর অভিযোগ, ওই চার ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নেওয়া আসামের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন এবং দুর্নীতিতে জড়াতে উসকানি দেন।

এসিএর সম্পাদক সনাতন দাস জানান, অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এএসসিইউ) বিষয়টি তদন্ত করে। একই সঙ্গে ফৌজদারি প্রক্রিয়াও শুরু করা হয়েছে প্রাথমিক তদন্তে গুরুতর অসদাচরণে সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলি ট্রফির লিগ পর্বের ম্যাচগুলো হয় ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর। গতকাল থেকে শুরু হয়েছে সুপার লিগ পর্ব, টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।

অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

উলভসের অঘটন, লিভারপুলের দুঃস্বপ্ন

ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৭০

করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা চান ক্রীড়া প্রতিমন্ত্রী

বাবরকে বাদ দিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান

সিঙ্গাপুর ম্যাচে ফুটবল দলের টিম লিডার মঞ্জুরুল করিম

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে