হোম > খেলা

পিএসএলে নাম লিখলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে না রাখলেও বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের চাহিদা যে এখন তুঙ্গে। সেটাই দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের তারকা এ পেসার!

রাজনৈতিক কারণে আইপিএল থেকে বাদ পড়ে ফিজ নাম লিখেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানের এ লিগে বাঁহাতি এ বোলারকে লুফে নেওয়ার খবর পিএসএলের ফেসবুক ও এক্স অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

মোস্তাফিজের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’মোস্তাফিজের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’


মোস্তাফিজের দল এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে যে দল পাবেন কাটার মাস্টার, সেটা একরকম নিশ্চিতই বলা যায়। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছেন মোস্তাফিজ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার