হোম > খেলা

ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

২০১৪ সাল থেকে পাঁচবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলেও কখনও হারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে তারা আবারও ট্রফি জয় করে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। এই শিরোপা জয় দিয়ে স্প্যানিশ জায়ান্টরা এই প্রতিযোগিতায় সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি ছয়ে উন্নীত করল।

দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়। মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। বুধবার ওই লুসাইলেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল রিয়াল।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে কার্লো আনচেলত্তির দল। ইনজুরি কাটিয়ে ফেরা এমবাপ্পেকে দিয়ে নিঃস্বার্থ গোল করান গতকাল কাতারে ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করে শিরোপা একপ্রকার নিশ্চিত করে ফেলেন রদ্রিগো। শেষটায় গোল পান ভিনিও। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জালে বল পাঠিয়ে ত্রিফলার নিখুঁত সমাপ্তি টানেন। রিয়ালকে জেতান মৌসুমে দ্বিতীয় শিরোপা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা