হোম > খেলা

বিসিবি সভাপতি বুলবুলকে মোহামেডানের শুভেচ্ছা

স্পোর্টস রিপোর্টার

খেলোয়াড়ি জীবনে ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ সময়ই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। শুধু খেলেছেন বললে ভুল হবে মোহামেডানকে জিতিয়েছেন একাধিক শিরোপা। সেই বুলবুল এবার হয়েছেন বিসিবি সভাপতি। তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন মোহামেডান ক্লাব।

প্রতিবার ঢাকায় আসলেই মতিঝিলে মোহামেডান ক্লাবে যান আমিনুল ইসলাম বুলবুল। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার আগের দিনও বুলবুল যান সেখানে।

এবার তাকে অভিনন্দন জানিয়েছেন মোহামেডান ক্লাবের দুই শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম ও লোকমান হোসেন ভূঁইয়া। ক্লাবের পক্ষ থেকে বুলবুলের হাতে অভিনন্দনপত্র তুলে দেন তারা।

মোহামেডানের দায়িত্ব পালনের পাশাপাশি মাহবুব আনাম বিসিবির বোর্ড পরিচালক। এ ছাড়া লোকমান হোসেন ভূঁইয়া এক সময় বিসিবি বোর্ড পরিচালক ছিলেন। মোহামেডানের ডিরেক্টর অব ইনচার্জের দায়িত্বও পালন করেছেন তিনি।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত