হোম > খেলা

ইংলিশ চ্যানেল পাড়ি দেবেন সাঁতারু সাগর ও হিমেল

স্পোর্টস রিপোর্টার

আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের তিনজন সাঁতারু। প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালে ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক এবং ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। এবার বাংলাদেশের আরো দুই সাঁতারু এ চ্যানেল পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা করলেন। তারা হলেন- মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এজন্য আগামী ৭ জুলাই যুক্তরাজ্যে যাবেন এই দুই সাঁতারু। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে মঙ্গলবার ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সংবাদ সম্মেলনে তাদের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁতারু হিমেলও। ইংলিশ চ্যানেলের জন্য কতটা প্রস্তুতি নিতে হয়েছে এবং এর পেছনের গল্পটা বললেন হিমেল, ‘প্রায় ৩৭ বছর পর ব্রজেন দাস স্যার এবং মোশাররফ হোসেন স্যারের পর আমরা দুজন বাংলাদেশি যাচ্ছি। নিঃসন্দেহে, এটা একটা ব্রেক থ্রু। এটা গর্বের বিষয়। আশা করি, এখন যে প্রজন্ম আছে তারাও আমাদের থেকে অনুপ্রেরণা পাক।’ অনেকটা ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে হবে। কিন্তু সেসবের জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছেন এই সাঁতারু, ‘ওখানে জেলি ফিশ আছে। পানির তাপমাত্রা সেখানে ১৫ থেকে ১৯ ডিগ্রি। তবে আমি চীনে ১৯ ডিগ্রিতে সাঁতার কেটেছি। খুব একটা অসুবিধা হয়নি। তবে ১৫ ডিগ্রি হলে চ্যালেঞ্জিং থাকবে।’ বাংলাদেশের দুই সাঁতারু মূলত ২০২৮ সালের আগে কোনো স্লট পাচ্ছিলেন না। তবে কলকাতার দুই সাঁতারুর সহযোগিতায় এই বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সুযোগ মেলে তাদের। যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা আটলান্টিক মহাসাগরের এই চ্যানেল পাড়ি দেওয়ার রোমাঞ্চকর অভিযানের অপেক্ষায় বাংলাদেশের দুই সাঁতারু।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা