হোম > খেলা

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা বিরতিতে জয়, বাংলাদেশ ১৯৮

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

প্রথম সেশন থেকেই দারুণ ছন্দে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। পেয়েছেন ক্যারিয়ারের ৫ম ফিফটির দেখা। শুধু ফিফটি করেই থেমে নেই তিনি। আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ৯৪ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন। তার দারুণ ওই ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৯৮ রান।

প্রথম সেশনে কোন উইকেট না হারানো বাংলাদেশ প্রথম উইকেট জুটিতে যোগ করে ১৬৮ রান। সেঞ্চুরির আশা জাগানো আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হন ৮০ রানে। তাকে ফেরান স্পিনার ম্যাথু হ্যামফ্রিজ। দ্বিতীয় ইনিংসে এটাই আয়ারল্যান্ডের একমাত্র সাফল্য।

সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়ে দারুণ সঙ্গ দিচ্ছেন মমিনুল হক। ৪৩ বলে ২১ রান করে অপরাজিত আছেন তিনি। প্রথম দুই সেশনে দারুণ খেলা বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৮৮ রানে। তৃতীয় সেশনে লিড নেওয়ার আশায় মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি: মিরাজ

আজ রাতে দেশে ফিরছেন আফঈদা-ঋতুপর্ণারা

ইউরোপীয় জায়ান্টদের লড়াইয়ের রাত

চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

চ্যালেঞ্জিং ক্রিকেট হবে বলছেন পাকিস্তান কোচ

মোহামেডানের নতুন পথচলা শুরু

সুযোগ-সুবিধার ঘাটতি দেখছেন বাটলার

প্রধানমন্ত্রীর নির্দেশ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ পাচ্ছেন ‘আয়রনম্যান’ মারিয়া

‘ক্রিকেটকে শেষ করে দিয়েছে ভারত’