হোম > খেলা

পন্তের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, ক্ষুব্ধ গাভাস্কার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে ১৫৯ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল ভারত। এমতাবস্থায় অতিথিরা তাকিয়ে ছিল পন্ত ও রবীন্দ্র জাদেজার দিকে। যদিও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বড় পার্টনাশিপের কারণ হতে পারেননি আগেরজন। যেটা চটিয়ে দেয় কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কারকে।

ভারতের ইনিংসের ৫৬তম ওভারের কথা। তখন ব্যক্তিগত ২৮ রানে ব্যাট করছিলেন পন্ত। স্কট বোল্যান্ডের করা সে ওভারের চতুর্থ বলটি উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা নাথান লায়নের হাতে ধরা পড়েন পন্ত। তাতেই দলীয় ১৯১ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। গাভাস্কারের মতে, পন্ত যে শট খেলে আউট হয়েছে তেমন পরিস্থিতিতে ছিল না ভারত।

পন্ত আউট হওয়ার পর ধারাভাষ্যকক্ষে থাকা গাভাস্কার বলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড। সেখানে দুজন ফিল্ডার ছিল। এরপরও তুমি এমন শট খেললে। তুমি আগের বলেও শট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছো। দেখো তুমি কোথায় আউট হয়েছো। তুমি ডিপ থার্ড ম্যানে ধরা পড়লে। নিজের উইকেটটা দিয়ে আসলে। দল এই শট খেলার মতো অবস্থায় ছিল না।

তোমাকে পরিস্থিতি বুঝতে হবে। এটা তোমার স্বাভাবিক ব্যাটিং নয়। আমি দুঃখিত। এটা তোমার স্বাভাবিক ব্যাটিং নয়। এটি একটি স্টুপিড শট। যা তোমার দলকে খুব বাজে পরিস্থিতিতে ঠেলে দিলো।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা