হোম > খেলা

বাংলাদেশের মিশন শুরু আজ

জুনিয়র বিশ্বকাপ হকি

স্পোর্টস রিপোর্টার

ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে ২৮ নভেম্বর পর্দা উঠেছে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের ১৪তম আসর। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। চেন্নাইয়ে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এই প্রথমবারের মতো কোনো হকির বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তাই সেরা পারফরম্যান্স দেখিয়ে আসরটি স্মরণীয় করে রাখার লক্ষ্য লাল-সবুজের জার্সিধারীদের। অন্যদিকে, জুনিয়র হকি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচটি যে কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপে ২৪টি দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। বাংলাদেশ ‘এফ’ গ্রুপে পড়েছে। অস্ট্রেলিয়া ছাড়াও তাদের প্রতিপক্ষ ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। গত আসরের রানার্সআপ ফ্রান্স। আর এশিয়ান হকির অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। অবশ্য বিশ্বকাপ মিশনে নামার আগে চেন্নাইয়ে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এক চিলিকে ৩-০ গোলে হারানোর পর অপর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে বাংলাদেশের যুবারা। প্রস্তুতি ম্যাচে পাওয়া দুটি জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এবার বিশ্বকাপেও জয় দিয়ে যাত্রা শুরু করতে চাইবে তারা। বিশ্বকাপের মঞ্চে প্রথম লড়াইয়ে মাঠে নামার আগে রোমাঞ্চ কাজ করছে খেলোয়াড়দের মধ্যে। কখনো এমন বড় মঞ্চে ইউরোপের দেশের বিপক্ষে খেলা হয়নি তাদের। এবার নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে বাংলাদেশ যুব হকি দলের। দলের খেলোয়াড়রা সবাই ইতিবাচক আছেন। নিজেদের সেরা নিংড়ে দিয়ে ভালো ম্যাচ উপহার দিতে চায় বাংলাদেশের খেলোয়াড়রা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপার সমীকরণ

কেইনকে হাতছানি দিচ্ছে ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’

আইসিসির মার্চ সেরার দৌড়ে বুমরাহ-স্যামসন-এস্তেহেইজেন

বাংলাদেশেও এলো স্পিন বোলিং মেশিন

এক শর্তেই বিশ্বকাপ খেলবে ইরান

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

স্কোরবোর্ড বলছে এই বিসিবির ‘গেম ইজ ওভার’!