হোম > খেলা

তৃতীয় রাউন্ডে আলকারাজ-সাবালেঙ্কা, রাদুকানুর বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারাজ ও আরিয়ানা সাবালেঙ্কা। বিদায় নিয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু। দ্বিতীয় রাউন্ডে আজ মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় ইয়ানিক হানফম্যানের বিপক্ষে ৭-৪ (৭-৬) ৬-৩, ৬-২ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন আলকারাজ।

ম্যাচ শেষে আলকারাজ বলেন,‘আমি জানতাম ও দারুণ খেলবে। শুরুতে আমি বলের ওপর নিয়ন্ত্রণ পাচ্ছিলাম না। তবে ম্যাচটি জিততে পেরে আমি খুশি।’

পুরুষ এককে দানিল মেদভেদেভ ৬-৭, ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে কোয়ান্তিন হালিসকে হারান। এছাড়াও জিতেছেন আন্দ্রে রুবলেভ, জেভেরভ, বুবলিক, ডি মিনাউর।

নারী এককে বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা চীনের বাই জুয়াক্সুয়ানের বিপক্ষে ৬-৩, ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। দিনের অন্য ম্যাচে ২০২১ সালের ইউএস ওপেন জয়ী ব্রিটিশ তারকা রাডুকানু অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভার কাছে সরাসরি ৭-৬, ৬-২ গেমে হেরে বিদায় নেন। অন্যদিকে, তৃতীয় বাছাই কোকো গফ ৬-২, ৬-২ গেমে ওলগা দানিলোভিচকে হারান।

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের জয়

জ্যাভলিনে শ্রীলঙ্কার স্বর্ণজয়