হোম > খেলা

রাফিনহার হাতে মৌসুমসেরার পুরস্কার

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার জার্সিতে প্রথম দুই মৌসুমে নিজেকে মেলে ধরতে পারেননি রাফিনহা। এজন্য অন্য কোনো ক্লাবে চলে যেতে চেয়েছিলেন। তবে হান্সি ফ্লিকের কথায় সিদ্ধান্ত পরিবর্তন করেন। সেটাই আশীর্বাদ হয়ে এসেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের জন্য। স্প্যানিশ লা লিগার মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রাফিনহা।

২০২৪-২৫ মৌসুমটা স্বপ্নের মতো পার করেছেন রাফিনহা। বার্সার তিন শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ২৮ বছর বয়সী ফুটবলার। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে কিংবা লা লিগা, সব জায়গাতেই দুর্দান্ত ছিলেন রাফিনহা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪ গোল করেন। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫টি।

এর মধ্যে লা লিগাতে ১৮ গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করেছেন রাফিনহা। এছাড়া গোল করার মতো ২৬টি সহজ সুযোগ তৈরি করেছেন সাবেক লিডস ইউনাইটেড তারকা।

বিভিন্ন ক্যাটাগরিতে সদ্য শেষ হওয়া মৌসুমের সেরাদের নাম ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। যেখানে রাফিনহার মৌসুমসেরা হওয়ার পাশাপাশি আরও একটি পুরস্কার উঠেছে বার্সার ঘরে। মৌসুমসেরা অনূর্ধ্ব ২৩ ফুটবলার নির্বাচিত হয়েছেন জায়ান্টদের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন এই ফরওয়ার্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা