হোম > খেলা

এক হাতে ক্যাচ লুফে কোটিপতি বনে গেলেন দর্শক

স্পোর্টস ডেস্ক

এসএ টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছেন কেপটাউনের রায়ান রিকেলটন। ৬৫ বলে উপহার দিয়েছেন ১১৩ রানের দুর্বার এক ইনিংস। দুরন্ত ইনিংসটি সাজিয়েছেন ১১ ছক্কা আর পাঁচ বাউন্ডারির মারে। দাপটে সব শটের একটি আছড়ে পড়েছিল গ্যালারিতে। সেই ছক্কায় ভাগ্য পুরোপুরি বদলে গেছে এক দর্শকের।

কেপটাউনের ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে নেওয়া তার মারকুটে শট গ্যালারিতে পৌঁছতেই এক হাতে ক্যাচ ধরে ফেলেন ওই ক্রিকেট ভক্ত। এক হাতে ক্যাচ নিয়েই ২০ লাখ র‌্যান্ড জিতে নিয়েছেন ওই ভাগ্যবান ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় তিনি পেয়েছেন প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা। এসএ টি-টোয়েন্টিতে গালারিতে বসে খেলা দেখা কোনো দর্শক পরিষ্কারভাবে এক হাতে ক্যাচ লুফে নিতে পারলেই পাচ্ছেন এই বিশাল অঙ্কের অর্থ।

শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩২ রানের স্কোর গড়ে ডারবান’স সুপার জায়ান্টস। জবাবে রিকেলটনের সেঞ্চুরির পরও ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতেই গুটিয়ে যায় এমআই কেপটাউন। দলটি হার মানে ১৫ রানে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল