হোম > খেলা

টেলরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্রেন্ডন টেলর। এবার ওয়ানডেতেও ফিরছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সিরিজটিতে টেলরের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা।

তিনি বলেন, ‘টেলরকে দলে ফেরাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই পর্যায়ের ক্রিকেটে তার দারুণ অভিজ্ঞতা আছে। যেসব আমাদের কাজে লাগবে। বিশেষ করে চাপের মুহূর্তে। তার উপস্থিতি নিঃসন্দেহে ড্রেসিংরুমকে উজ্জীবিত করবে।’

এর আগে সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেন টেলর। এখন পর্যন্ত খেলা ২০৫ ওয়ানডের ২০৩ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৬ হাজার ৬৮৪ রান। ১১ সেঞ্চুরির পাশাপাশি ৩৯টি ফিফটি হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৯ আগস্ট। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি ম্যাচ দুটি খেলবে তারা। সিরিজটিতে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন।


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধভেরে, ক্লাইভ মাদান্ডে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?