হোম > খেলা

বিশ্বকাপ খেলতে মালদ্বীপ যাচ্ছে জাতীয় ক্যারম দল

স্পোর্টস রিপোর্টার

সপ্তম ক্যারম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামীকাল রোববার সকালে ইউএস বাংলার ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশে দেশ ছাড়বে ১১ সদস্যের জাতীয় ক্যারম দল। ক্যারম বিশ্বকাপের জন্য দল গঠন করতে ২৬ সেপ্টেম্বর হতে ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত ৩ পর্বে খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাই পর্বে ১৭ জন পুরুষ খেলোয়াড় আর ৯ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাছাই শেষে ৪ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড় নিয়ে গড়া হয়েছে জাতীয় ক্যারম দল। দলে জায়গা পেয়েছেন হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আনিছ আহমদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু শিল্পি, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা।

দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ, এফ, এম, এহতেশামূল হক (তুহিন)। সঙ্গে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশনের কংগ্রেসেও অংশ নেবেন তিনি। দলের অফিসিয়াল হিসেবে সফরে দলের সঙ্গী হচ্ছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব হাসান ও কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান চঞ্চল।

বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, সার্বিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ডসহ ২০টিরও অধিক দেশ এবারের ক্যারম বিশ্বকাপে অংশগ্রহণ করছে।

খেলোয়াড়দেরকে মাসব্যাপী কোচিং ও নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে গড়ে তোলা হয়েছে দেশের খেলোযাড়দের। এবারের ক্যারম বিশ্বকাপে ভালো ফল এনে দিতে দৃঢ় প্রত্যয়ী।

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইংল্যান্ড ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় বদল আনল আইসিসি

মেসির পছন্দেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো

রোনালদোর ‘৭’ এবার লেয়াওয়ের গায়ে!

বৃষ্টি আইনে শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়