হোম > খেলা

ম্যানসিটির জয়ের রাতে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। আরালিং হাল্যান্ড জাদুতে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এদিকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে ফুলহ্যামকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল আর্সেনাল।

সিটি ও এভারটনের লড়াইয়ে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। খুব একটা ভালো খেলতে পারেননি হলান্ডও। নিজের ছায়া হয়েই ছিলেন। তবে তিনি জ্বলে ওঠেন দ্বিতীয়ার্ধে। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে দলকে নিয়ে আসেন জয়ের পথে।

সিটির হয়ে ৫৮তম মিনিটে ও’রাইলির ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে হেডে প্রথম গোল দেন হাল্যান্ড। কিছুক্ষণ পরই বাঁ পায়ের শটে আবারও বল জালে পাঠান হাল্যান্ড। এবারের লিগে আট ম্যাচে তার গোল হলো ১১টি, সব মিলিয়ে ১০ ম্যাচে ১৪টি। ম্যাচের বাকি সময়ে এভারটনকে চাপে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

বাজেভাবে মৌসুম শুরু করা সিটিজেনরা ধীরে ধীরে কক্ষপথে ফিরছে। আট ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের দুইয়ে আছে সিটি।

অন্য ম্যাচে ফুলহ্যামের মাঠে ভালোই লড়াই হয়েছে। প্রথমার্ধে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে জাল খুঁজে নেন ট্রোসার্ড। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ৮ ম্যাচে ৬ জয়, ১ ড্র আর ১ হারে তাদের পয়েন্ট হলো ১৯।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান