হোম > খেলা

বিশ্ব কারাতে তোয়াহার স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছে বাংলাদেশের প্রবাসী কারাতেকা তোয়াহা আবদুল্লাহ বিন কামাল। একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতেছেন এই ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড়।

আজ যুক্তরাজ্যের ক্রাউলি শহরে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়নের আয়োজনে কুমি ইভেন্টে স্বর্ণ এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি। এছাড়া বাংলাদেশের ইব্রাহিম একটি রুপা জেতেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫ সদস্যের দল কাতা ও কুমির সাতটি ইভেন্টে অংশ নেয়।

এই টুর্নামেন্টে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়ন সেরা ৩০ জন কারাতে কোচকে সম্মাননা দিয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশের মোহাম্মদ কামাল উদ্দিন জ্যাকি (ব্ল্যাক বেল্ট সপ্তম ড্যান)। আগে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি।

রোনালদোকে কেন তুলে নেওয়ার কথা ভাবেননি কোচ?

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে সই করানোর কথা ভাবছি’

‘সবাইকে মনে করিয়ে দিলাম আমি কী করতে পারি’

উজবেকিস্তানের রূপকথা থামিয়ে দিল কলম্বিয়া

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

সব তর্ক শেষ, মেসি দ্য বেস্ট!

নকআউটের পথ সহজের লড়াইয়ে সুইজারল্যান্ড-বসনিয়া

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

আর্জেন্টিনা জানাল তারা আসছে!

শেষ মুহূর্তের গোলে পানামাকে কাঁদিয়ে ঘানার উল্লাস