হোম > খেলা

আম্পায়ারের শেষ বাঁশি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের উল্লাস। ডাগ আউট থেকে ছুটলেন কোচরা। ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যা বাংলাদেশের হকির ইতিহাস।

ইতিহাস গড়ে হকি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

আম্পায়ারের শেষ বাঁশি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের উল্লাস। ডাগ আউট থেকে ছুটলেন কোচরা। ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ অ-২১ দল যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে। যা বাংলাদেশের হকির ইতিহাস।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য। আজ থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে।

সিনিয়র, যুব দল কোনো পর্যায়ে বাংলাদেশের থাইল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড নেই। আজ জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে রেখে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাঠে বেশ স্বাভাবিক খেলা খেলেই কাঙ্খিত জয় এনেছেন মওদুদুর রহমানের শিষ্যরা।

জয়ের হিটে বাংলাদেশের গোলের যাত্রা শুরু তৃতীয় মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহ এক গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচ খেলার ইঙ্গিত দেয়।

তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসান রিভার্স হিটে বাংলাদেশের লিড ৪-১ করেন। এরপরই থাইল্যান্ড আরেক গোল করে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। বাংলাদেশ সেই সুযোগ দেয়নি। খানের গোলে ব্যবধান ৫-১। ঐ কোয়ার্টারে জয় আরেক গোল করলে বাংলাদেশের জয়ের সুবাস পায়। চতুর্থ কোয়াটারে আব্দুল্লাহ গোল করলে স্কোরলাইন ৭-১ হয়। শেষ কোয়ার্টারে থাইল্যান্ডে আরেক গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা