হোম > খেলা

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলি জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের পরিবর্তে খেলবে জিম্বাবুয়ে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। সিরিজে তৃতীয় দল হিসেবে থাকছে শ্রীলঙ্কা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলেছে, ‘আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে। সিরিজে পাকিস্তানের পাশাপাশি খেলবে শ্রীলঙ্কাও। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে।’

এর আগে, পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেয় আফগানিস্তান। এই ঘটনায় দুই দেশের ক্রিকেটার ও সাবেক ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ চলে। তার আগেই অবশ্য সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান