দক্ষিণ কোরিয়ার দেগুতে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশও। ইতোমধ্যে কোরিয়ায় পৌঁছেছে ৯ সদস্যের বাংলাদেশ দল। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা। দলে টিম ম্যানেজার হিসেবে রয়েছেন মো. ইকবাল হোসেন। ট্র্যাকে লড়বেন সাবেক আট অ্যাথলেট। তারা হলেন—মহিউদ্দিন আহমেদ মোস্তাক, শারাফাত হোসেন, মো. আইয়ুব, শফিকুল ইসলাম, আবদুস সালাম আকন্দ, মো. সোহেল, ড. সালমা আরজু ও মুরসালিনা আক্তার। ১০০ মিটার স্প্রিন্ট, লংজাম্প, ট্রিপল জাম্প, শটপুট নিক্ষেপ। এবারের আসরে ১০৬টি দেশের হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন।