হোম > খেলা

আইপিএল নিলামে নাম দিতে দ্বিতীয়বার ভাববেন তানজিম

স্পোর্টস রিপোর্টার

বিশ্বের সব ক্রিকেটারই মনের কোণে লালন করেন আইপিএলে খেলার স্বপ্ন। তানজিম হাসান সাকিবের মধ্যেও ছিল সেই সুপ্ত বাসনা। কিন্তু মোস্তাফিজুর রহমান আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাদ পড়ায় তারকা এই পেসারের সেই চিন্তায়ও এসেছে বদল। আইপিএলে ফের নাম জমা দেওয়ার ব্যাপারটি নতুন করে ভেবে দেখবেন বাংলাদেশের এই স্টার ক্রিকেটার। আগামী বছর আইপিএলের নিলামে নিজের নাম নিবন্ধনের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেনÑএমনটাই জানিয়েছেন বিপিএল নিয়ে ব্যস্ত থাকা তানজিম সাকিব।

গতকাল মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আগ্রাসী এই পেসার বলেন, ‘ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখতে হবে। আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিল- এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাটাই ভালো।’

আগামী বছর আইপিএলের নিলামে নাম নিবন্ধন করতে দ্বিতীয়বার ভাববেন তানজিম সাকিব, ‘আমরা তো আসলে পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে। সে হিসেবে আমরা নাম দিই (নিলামে)। পরের বছর যদি এজেন্টের সঙ্গে কথা বলে বা দেশের যারা আছে, তাদের সঙ্গে কথা বলে বুঝে নাম দেব, অথবা দেব না।’

বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে আগামী মাসে বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মোস্তাফিজের পাশে দাঁড়িয়ে বোর্ডের এমন শক্ত অবস্থানকে সমর্থন জানিয়েছেন তানজিম, ‘আসলে এটাই বোর্ডের কাজ । এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছেও, যেটা খুবই প্রশংসাযোগ্য এবং এটাই বোর্ডের কাজ।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার