হোম > খেলা

ব্যালন ডি’অরের ফেভারিটের তালিকায় ডেম্বেলেকে রাখেননি রাফিনহা

স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালের দুই লেগেই আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এ নিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে প্যারিসের ক্লাবটি। আরো একবার পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর মঞ্চ তৈরি করে দিতে যে কয়েকজন খেলোয়াড়ের নাম উঠে আসবে তাদের মধ্যে উসমান ডেম্বেলে অন্যতম। ইন্টার মিলানকে হারিয়ে লুইস এনরিকের দল চ্যাম্পিয়নস লিগ জিতলে ব্যালন ডি’অরের জেতার দৌড়ে সবার আগে চলে আসবে ডেম্বেলের নাম। অথচ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কার জেতার দৌড়ে সেরা পাঁচে এই ফরোয়ার্ডকে রাখেননি রাফিনহা।

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি পিএসজিকে লিগ কাপের ফাইনালে তুলতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডেম্বেলে। প্যারিসিয়ানদের লিগ ওয়ানের শিরোপা জিততেও তার ভূমিকা অনন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে ৩৫ গোল করেছেন ডেম্বেলে। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২ গোল। পরিসংখ্যানই বলছে, কেমন দুর্দান্ত ছন্দে আছেন সাবেক বার্সেলোনা তারকা। তাই রাফিনহার ব্যালন ডি’অরের ফেভারিটের তালিকায় তার জায়গা না পাওয়াটা কিছুটা অপ্রত্যাশিত।

ব্যালন ডি’অরের জন্য ফেভারিট হিসেবে লামিনে ইয়ামাল, পেদ্রি গঞ্জালেস, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও মোহাম্মদ সালাহকে বেছে নিয়েছেন রাফিনহা। এদের মধ্যে এমবাপ্পে ও ভিনিসিয়াসের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা খুবই কম। কারণ চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার জেতার সম্ভাবনাও কম মাদ্রিদের ক্লাবটির। যদিও ইয়ামাল, পেদ্রি কিংবা সালাহরা এই সম্মানজনক পুরস্কার জেতার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন। রাফিনহা নিজেও এবার ব্যালন ডি’অর জেতার দৌড়ে এগিয়ে আছেন। মৌসুমে ৩২ গোলের পাশাপাশি করেছেন ২২ অ্যাসিস্ট। যদিও বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় ব্যালন ডি’অর জেতার দৌড়ে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন রাফিনহা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা