হোম > খেলা

শিরোপা জিতে জারিফের ইতিহাস

আইটিএফ টেনিস

রাজশাহী অফিস

বাংলাদেশের টেনিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তরুণ খেলোয়াড় জারিফ আবরার। রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের বালক এককে থাইল্যান্ডের টপসিড ওয়ান নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ। এই টুর্নামেন্টে একেক বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলেন তিনি।


শুক্রবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে শুরু হয় ফাইনাল ম্যাচটি। প্রথম সেটটি টাইব্রেকারে ৭-৬ (৭-৩) ব্যবধানে জেতেন জারিফ। দ্বিতীয় সেটে প্রতিপক্ষের শক্ত প্রতিরোধের মুখেও স্থিরতা ও মানসিক দৃঢ়তা ধরে রেখে ৬-৪ গেমে জয়ের হাসি নিয়ে কোর্ট ছাড়েন তিনি। শেষ সেটে পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট হলেও হার মানেননি জারিফ। বরং ঘুরে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এনে দেন। যা বাংলাদেশের টেনিস ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে বালিকা এককের ফাইনালে প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে চীনের জিজি ইয়ান ৭-৫, ৩-৬, ৬-৩ গেমে মালদ্বীপের আরা আসাল আজিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।


খেলা শেষে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এ বছর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ১২টি দেশের ৭০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে রাজশাহী পরিণত হয় এক আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে।

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের জয়

জ্যাভলিনে শ্রীলঙ্কার স্বর্ণজয়