হোম > খেলা

রোমা দিয়ে কি কোচিংয়ে ফিরবেন ক্লপ?

স্পোর্টস ডেস্ক

বছরখানেক আগে কোচিং ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। গত মৌসুমের শেষদিকে লিভারপুল থেকে সরে দাঁড়ান তিনি। এক বছরের ব্যবধানে ডাগআউটে ফিরতে যাচ্ছেন এই জার্মান মাস্টারমাইন্ড। ইতালিয়ান সিরি’এ ঐতিহ্যবাহী ক্লাব রোমা দিয়ে পুরোনো দায়িত্বে ফিরবেন ক্লপ। এমনটাই জানিয়েছে ইতালির জনপ্রিয় গণমাধ্যম লা স্তাম্পা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে নাকি রোমার প্রস্তাবে রাজিও হয়েছেন ক্লপ। মৌসুম শেষেই দায়িত্ব নেবেন ইতালিয়ান ক্লাবটির। যেখানে খেলছেন লিয়ান্দ্রো প্যারেদেস, পাওলো দিবালা, মাথিয়াস সোলের মতো আর্জেন্টাইন ফুটবলাররা। লা স্তাম্পার দাবি, আগামী মৌসুমের শুরুতে কোচিংয়ে ক্লপকে নেওয়ার পাশাপাশি বেশকিছু ফুটবলার দলে টানতে চায় রোমা।

অন্তর্বর্তী কোচ হিসেবে রোমার দায়িত্ব পালন করছেন ক্লদিও রনিয়েরি। তার অধীনে দুর্দশা কাটিয়ে টেবিলের ওপরের দিকে থেকেই মৌসুম শেষ করছে ক্লাবটি। যদিও মৌসুম শেষে রোমার দায়িত্ব ছাড়বেন ৭৩ বছর বয়সি রনিয়েরি। তার জায়গায় দারুণ একজন কোচকে দায়িত্ব দিতে মুখিয়ে আছে রোমা। লা স্তাম্পার খবর অনুযায়ী, সে জায়গাটা নিতে যাচ্ছেন ক্লপ।

যদিও এটাকে নেহায়েত গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই কোচের এজেন্ট মার্ক কোসিকে। উইনউইন স্পোর্টসকে তিনি বলেন, ‘ক্লপ রোমার কোচ হবেন এই খবরটি মিথ্যা। এর কোনো সত্যতা নেই।’ গত জানুয়ারি থেকে রেডবুল গ্রুপের হয়ে কাজ করছেন ক্লপ।

চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সরিয়ে ক্যারমের অ্যাডহক কমিটি পুনর্গঠিত

আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে

মেসি-ওয়েনের চেয়ে এগিয়ে ইয়ামাল, দাবি রিয়াল কিংবদন্তির

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

৫ গোলের জয়েও মন ভরেনি ফ্লিকের

পাকিস্তানকে কোচিং করানোর ইচ্ছা থাকলেও ‘হট সিটে’ ভয় মুশতাকের

আর্সেনালের প্রত্যাবর্তনের রাতে ম্যানইউর হোঁচট

টিভির পর্দায় নারী এশিয়ান কাপের সঙ্গে থাকছে ইউএস ওপেনের লড়াই

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা