হোম > খেলা

টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

স্পোর্টস ডেস্ক

টটেনহাম হটস্পার ছাড়ছেন সন হিউং মিন। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (এলএএফসি)। এমনটাই জানিয়েছে ফোরফোরটু।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে ইতোমধ্যে সনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। যদিও দক্ষিণ কোরিয়ান তারকার মোটা অঙ্কের পারিশ্রমিকের কারণে চুক্তির বিষয়টি আগাতে পারছে না লস অ্যাঞ্জেলস।

যদিও আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে না। এমএলএসের বেঁধে দেওয়া বেতনের সীমা থাকলেও প্রতিটি ক্লাব তিনজন খেলোয়াড়ের পেছনে অধিক পারিশ্রমিক খরচ করতে পারবে। এই নিয়মে পারিশ্রমিকের একটি অংশ এমএলএস থেকে দেওয়া হয়।

ইন্টার মিয়ামি থেকে ২০.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পান লিওনেল মেসি। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, লস অ্যাঞ্জেলস থেকে নাকি মেসির কাছাকাছি পারিশ্রমিক পাবেন সন।

এই ফরোয়ার্ডের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের জোগান দেওয়ার সুযোগ আছে লস অ্যাঞ্জলসের। দক্ষিণ কোরিয়ান প্রবাসীদের বড় একটা অংশের বসবাস যুক্তরাষ্টের এই শহটিতে। তাই বাণিজ্যিক দিক বিবেচনায় কোনো স্পন্সর, প্রযুক্তি প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষ থেকে আসতে পারে সনের পারিশ্রমিকের একটা অংশ।

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি