হোম > খেলা

বাংলাদেশ যুব হকি দলের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ যুব হকি দল ভারতের তামিলনাড়ুতে যাচ্ছে। রোববার ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় যুব হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন এবং সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়। আগামী ২৮ নভেম্বর ২০২৫ হতে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হবে।

বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের সাথে খেলার মূল্যবান উপদেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ হকি ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে বিশ্বের মোট ২৪টি দেশ ৬টি পুলে অংশগ্রহণ করবে। বাংলাদেশসহ ভারত, চীন, জাপান, কোরিয়া ও ওমান এশিয়ার প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ ‘এফ’ পুলে খেলবে। পুল ‘এফ’ এ বাংলাদেশ ছাড়াও হকির শক্তিশালী দল ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়া রয়েছে।

পুল পর্বে বাংলাদেশ যুব হকি দল ২৯ নভেম্বর ২০২৫ এ চেন্নাই এর মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়ার একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টে অংশগ্রহণসহ যুব হকি দল জুলাই হতে নভেম্বর ২০২৫ পর্যন্ত ০৫ মাসের অনুশীলন ক্যাম্পে অংশ নেয়।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ