হোম > খেলা

২৮ দলের বিশ্বকাপ নিশ্চিত, বাকি রইল ২০

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের অক্টোবরের বাছাইপর্বের লড়াই শেষ হয়েছে। তাতে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মিলিয়ে আরও ছয়টি দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এর ফলে 'গ্রেটেস্ট শো অন আর্থ'র আসন্ন আসরে পা দলের সংখ্যা হলো ২৮টি। ৪৮ দলের এই আসরে বাকি রইলো আর ২০ দল।

অক্টোবরের বাছাইয়ের শেষ রাউন্ডে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ নিশ্চিত করা ছয়টি দল হলো- দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল। এই ৬ দলের সঙ্গে আয়োজক তিন দল মিলিয়ে মিলিয়ে বিশ্বকাপ নিশ্চিতের মোট দলের সংখ্যা দাঁড়াল ২৮টিতে।

বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ায় ২৮ দল (স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সহ)
কনমেবল (দক্ষিণ আমেরিকা)- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

এএফসি (এশিয়া)- জাপান, ইরান, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব।

ওএফসি (ওশেনিয়া)- নিউজিল্যান্ড।

আফ্রিকা- মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল।

উয়েফা (ইউরোপ)- ইংল্যান্ড।

উল্লেখ্য, উয়েফা (ইউরোপ) অঞ্চলের বাছাইপর্ব চলমান, সেখান থেকে সরাসরি উঠবে ১৬টি দল। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান