হোম > খেলা

৮ ভেন্যুর নাম জানাল দক্ষিণ আফ্রিকা

২০২৭ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। একদিনের বিশ্বমঞ্চটির জন্য ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএ)।

১৪ দলের টুর্নামেন্টটিতে ম্যাচ হবে মোট ৫৪টি। এর মধ্যে সিংহভাগ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকাতে- ৪৪টি। ম্যাচগুলোর জন্য আটটি ভেন্যু নির্ধারণ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভেন্যুগুলো হলো কেপ টাউন, জোহানেসবার্গ, প্রিটোরিয়া, পার্ল, ইস্ট লন্ডন, ব্লুমফন্টেইন, ডারহাম ও কেবেরহা। এক বিবৃতিতে সিএ বিষয়টি নিশ্চিত করেছে।

ভেন্যু নির্ধারণ হলেও কোনো ভেন্যুতে কয়টি ম্যাচ হবে সে বিষয়ে কিছু জানায়নি সিএ। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে বিশ্বকাপের সূচি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত।

বিশ্বকাপ আয়োজনের জন্য ইতোমধ্যে কমিটি গঠন করেছে সিএ। আয়োজক কমিটির প্রধান হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।

সিএ’র চেয়ারম্যান পার্ল মাফোশ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। আমরা ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

২০২৭ বিশ্বকাপের বাকি ১০ ম্যাচ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। তবে কোন দেশে কয়টি করে ম্যাচ হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা