হোম > খেলা

আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন আফগান নারীরা

স্পোর্টস ডেস্ক

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারী ফুটবলাররা ছাড়ে জন্মভূমি। চার বছর পর আফগানিস্তান থেকে পালানো সেই নারী ফুটবলারদের নিয়ে গড়া একটি দল মাঠে নেমেছে অবশেষে। ফের দেশকে প্রতিনিধিত্ব করছেন তারা একটি টুর্নামেন্টে। তবে তারা মাঠে দাঁপিয়ে বেড়াচ্ছেন শরণার্থী দল হিসেবে।


মরক্কোর মাঠে ফিফার আয়োজিত ৪ দলের এক প্রীতি টুর্নামেন্টে খেলছে আফগান নারীরা। তাদের সঙ্গে এ আসরে খেলছেন চাদ, তিউনিসিয়া ও লিবিয়ার ফুটবলাররা। গত রোববার মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি।



এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে আফগান নারী ফুটবলারদের হয়েছে পুনর্জন্ম। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রথম ধাপ অতিক্রম করতে যাচ্ছেন তারা। আফগান নারীরা খেলছেন ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে।



টুর্নামেন্টটিতে খেলতে পেরে উচ্ছ্বসিত ইতালি প্রবাসী আফগান নারী দলের অধিনায়ক ফাতিমা হায়দারি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘একসঙ্গে দেখা হওয়া, জড়িয়ে ধরা, একসঙ্গে খেলা- এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। খেলোয়াড় হিসেবে জানি, জীবনে চ্যালেঞ্জ আসবেই, কষ্ট আসবেই। কিন্তু সব সময়ই উত্তরণের একটা পথ থাকে। হাল ছাড়লে চলবে না, কখনোই না।’

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না