হোম > খেলা

চেলসির পর সেমিফাইনালের টিকিট কাটল সিটিও

ইংলিশ লিগ কাপ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

বুধবার রাতে ম্যাচের ৩২ মিনিটে সিটিকে বজ্রগতির শটে এগিয়ে দেন রায়ান চেরকি। পরে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্যাভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। পরে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাব।

ফাইনালে উঠার লড়াইয়ে টুর্নামেন্ট ২০২১ সালে টানা চার বারের শিরোপা জয়ের পর এই প্রথম সেমিতে উঠা সিটি মুখোমুখি হবে নিউক্যাসলের বিপক্ষে। সেমিফাইনাল হবে দুই লেগের।


তার আগে মঙ্গলবার রাতে জয় ছিনিয়ে নিয়েছে চেলসিও। তবে কষ্টকর এক লড়াই শেষে হাসি মুখে মাঠ ছেড়েছে দ্য ব্লুজ শিবির। তবে এজন্য প্রচুর ঘাম ঝরাতে হয়েছে তাদের।

সাউথ ওয়েলসে কোচ এনজো মারেস্কার শিষ্যরা ৩-১ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। লিগ ওয়ানের শীর্ষে থাকা দলটিকে ধরাশায়ী করে ইএফএল কাপের সেমিফাইনালে নাম লিখেছে স্টামফোর্ড ব্রিজ শিবির। চেলসির শেষ চারের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

চেলসির জার্সি গায়ে জড়িয়ে জোড়া উপহার দিয়েছেন আলেজান্দ্রে গারনাচো। অতিথি দলটি বাকি গোলটি পেয়েছেন পেদ্রো নেতোর কল্যাণে।

উয়েফার কাঠগড়ায় ফিফা সভাপতি ইনফান্তিনো

মেসির কোটি টাকার স্মারক চুরি

গাজার শিশুদের বাঁচাতে গার্দিওলার আকুতি

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

বাফুফেকে ফিফা সভাপতির প্রতিশ্রুতি

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন