হোম > খেলা

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশি ছেলেদের শুরু

ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আগের দিন জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এবার অনূর্ধ্ব-১৮ দলও জয় দিয়ে শুরু করল। আজ বৃহস্পতিবার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ ৩২-২৩ গোলে হারায় মালদ্বীপকে। যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশের। কখনো কখনো গোল ব্যবধানে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল মালদ্বীপের খেলোয়াড়রা। ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪।

তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম। বাংলাদেশের সর্বোচ্চ ৮টি গোল করেছেন খাইচলোং মারমা। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে তিনি বলেন, ‘মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে আমরা জানপ্রাণ দিয়ে লড়াই করেছি। আমরা দুই মাস প্র্যাকটিস করেছি বলেছি পেরেছি। ইনশাল্লাহ পরের ম্যাচেও আমরা আরো ভালো করব। কখনো মনে হয়নি ম্যাচ হেরে যেতে পারি। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা যে করেই হোক জিতব।’ ১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত।

স্পেনে সম্মাননা পাচ্ছেন মেসি, ইন্টার মিয়ামির ম্যাচে অনিশ্চয়তা

আপিল করেও লাভ হলো না, চার ম্যাচই বাইরে ভিনিসিয়ুস

দিয়াবাতে ও রবসনের গোলে জয়ের ছন্দে মোহামেডান ও কিংস

'বাজে আম্পায়ারিংয়ে' ম্লান সাদিয়ার লড়াই

লড়াই করে হারল বাংলাদেশ, শিরোপা শ্রীলঙ্কার

বিওএ কার্যনির্বাহী কমিটি, মহাসচিব কিছুই জানেন না!

ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো

অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ফিরতে চান জাহানারা

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার